আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা
مَدْرَسَةُ الرَّيْحَانِ الْعَالَمِيَّةِ
AR RAYHAN INTERNATIONAL MADRASAH
আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসায় আপনাকে স্বাগতম
বিসমিল্লাহির রাহমানির রাহীম
বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও কার্যকর হলো আলিয়া মাদরাসার শিক্ষা ব্যবস্থা—এ কথা নিঃসন্দেহে বলা যায়। কারণ, এই শিক্ষায় যেমন রয়েছে কুরআন-সুন্নাহ, আকাঈদ-ফিকহ, আরবি ভাষা ও সাহিত্যের গভীর পাঠ, তেমনি রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, বিজ্ঞান, অর্থনীতি ও তথ্যপ্রযুক্তিসহ আধুনিক জ্ঞানের সুপরিকল্পিত সমন্বয়।
এই ধারার শিক্ষার্থীরা আজ বিশ্বজুড়ে পরিচিত হচ্ছেন দক্ষ ইসলামী স্কলার, ইমাম-খতীব, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তা হিসেবে। বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চতর প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় মাদরাসা শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য আমাদের এই ব্যবস্থার গুণগত মানকে আরও দৃঢ়ভাবে প্রমাণ করে।
এই শিক্ষারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো রাজধানী ঢাকার রামপুরা-বনশ্রী এলাকায় প্রতিষ্ঠিত “আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসা”। কেবল দ্বীনি শিক্ষায় নয়, আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জনেও এই মাদরাসা তার শিক্ষার্থীদের গড়ে তুলছে যুগোপযোগী করে।
অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলীর নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি কেবল একটি শিক্ষা কেন্দ্র নয়, বরং একটি আদর্শ মানুষ গড়ার কর্মশালা। ইলম, আমল ও আখলাকের অপূর্ব সমন্বয়ে অল্প সময়ে মানসম্পন্ন ও যুগোপযোগী শিক্ষা প্রদানে মাদরাসাটি ইতোমধ্যে সুধীজনদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং শিক্ষাবিদ ও অভিভাবকদের মাঝে প্রশংসিত হয়েছে।
“আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসা”-র লক্ষ্য একটি দীনি ও দুনিয়াবি জ্ঞানে সমৃদ্ধ, চরিত্রবান, দেশপ্রেমিক এবং বিশ্বনাগরিক প্রজন্ম গড়ে তোলা—যারা আগামী দিনে নেতৃত্ব দিবে আলোর পথ ধরে।
লেটেস্ট অর্জন
বাংলাদেশের আবু রায়হান বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম
বাংলাদেশের শিশু ক্বারী হাফেজ আবু রায়হান কাতারে আয়োজিত তিজান আন নূর ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতি...