আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা

مَدْرَسَةُ الرَّيْحَانِ الْعَالَمِيَّةِ

AR RAYHAN INTERNATIONAL MADRASAH

আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসায় আপনাকে স্বাগতম

30 Sep, 2025
বিসমিল্লাহির রাহমানির রাহীম বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও কার্যকর হলো আলিয়া মাদরাসার শিক্ষা ব্যবস্থা—এ কথা নিঃসন্দেহে বলা যায়। কারণ, এই শিক্ষায় যেমন রয়েছে কুরআন-সুন্নাহ, আকাঈদ-ফিকহ, আরবি ভাষা ও সাহিত্যের গভীর পাঠ, তেমনি রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, বিজ্ঞান, অর্থনীতি ও তথ্যপ্রযুক্তিসহ আধুনিক জ্ঞানের সুপরিকল্পিত সমন্বয়। এই ধারার শিক্ষার্থীরা আজ বিশ্বজুড়ে পরিচিত হচ্ছেন দক্ষ ইসলামী স্কলার, ইমাম-খতীব, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তা হিসেবে। বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চতর প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় মাদরাসা শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য আমাদের এই ব্যবস্থার গুণগত মানকে আরও দৃঢ়ভাবে প্রমাণ করে।